,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

মহিলা দলের

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মহিলা দলের

উইমেন'স চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচে দেখা গেল রান খরা। নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কোনো ব্যাটার পারেননি বড় ইনিংস খেলতে। জাতীয় দলের অধিনায়ক করেন ৭৮ রান। পরে তার দলেরই মারুফা আক্তার ও ফাহিম খাতুনরা নেন ৪টি করে উইকেট। 


সামনের বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিন দলের চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছে বিসিবি। বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার মুখোমুখি হয়েছে বিসিবি লাল ও বিসিবি সবুজ দল। টুর্নামেন্টের তৃতীয় দল বিসিবি অনূর্ধ্ব-১৫ দল।


উদ্বোধনী ম্যাচে নিগারের নেতৃত্বাধীন লাল দল জিতেছে ৩২ রানে। নিগারের ৭৮ রানের পরও ৪৭.৪ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় তারা। লক্ষ্য তেমন বড় না হলেও, ৪০.১ ওভারে মাত্র ১১২ রানে অল আউট হয়ে যায় নাহিদা আক্তারের নেতৃত্বাধীন সবুজ দল।


ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারায় লাল দল। শারমিন সুলতানা, মুর্শিদা খাতুন, রিতু মনির মতো অভিজ্ঞ ব্যাটাররাও অল্পে আউট হয়ে গেলে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে নিগারের দল।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..