,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বিমানবন্দরের অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‌‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবাইকে আমার চিন্তা ও প্রার্থনায় রেখেছি। আশা করি সবাই নিরাপদ আছেন।’তিনি অগ্নিনির্বাপণকর্মী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য উদ্ধারকর্মীদের প্রশংসা করে বলেন, ‘তারা সাহসিকতা ও দ্রুততার সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন—যা পাবলিক সাভির্সে তাদের প্রকৃত নিষ্ঠারই প্রতিফলন।’তারেক রহমান আরও বলেন, ‘এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনাবলির উদ্বেগজনক বৃদ্ধি দেখা যাচ্ছে—চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কারখানা ও মিরপুরের পোশাক কারখানার অগ্নিকাণ্ডও তারই উদাহরণ।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া সেনা, নৌ, বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..