,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

ইরানের বিক্ষোভকারীদের ‘উসকিয়ে’ ট্রাম্পের নতুন বার্তা

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ‘উসকিয়ে’ ট্রাম্পের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। বিক্ষোভকারী উসকে দিয়ে তিনি বলেছেন, ‘বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে’। তবে কী ধরনের সহায়তা, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যাননিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!!! খুনিদের ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তারা বড় মূল্য দেবে। বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকান্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। মিগা!!!  প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।;

ট্রাম্পের ‘সহায়তা আসছে’ মন্তব্যের অর্থ কী, তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে, এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত সম্পর্ককে আরও তীব্র করতে পারে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছেযা ইরানি কর্মকর্তাদের কড়া প্রতিক্রিয়া ডেকে আনে

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেনপ্রেসিডেন্ট যে ‘অনেকঅনেক বিকল্প’ বিবেচনা করছেনতার মধ্যে বিমান হামলাও রয়েছে। তবে তিনি যোগ করেনকূটনীতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ।

এর আগেই ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ মুহূর্ত থেকে কার্যকরভাবে, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসার ওপর ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়।’

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুরু হওয়া এই বিক্ষোভ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদে সহিংস পর্যায়ে গেছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করছে

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..