,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

নাটোরের সব আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নাটোরের সব আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী

টোরের চারটি সংসদীয় আসনে স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।বিজয়ীরা হলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।

এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন এক লাখ ২ হাজার ৪১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ১৫৬ কেন্দ্রের মধ্যে ১৪২টির ফলাফলে বিএনপির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক মো. ইউনুস আলী পেয়েছেন এক লাখ ২২ হাজার ৭৩৯ ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৫ হাজার ৩০৯ ভোট। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির আব্দুল আজিজ পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৪৭১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৭৭ ভোট।

রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীনের দপ্তরে পুরো ফলাফল না পৌঁছলেও স্থানীয়ভাবে এ ফলাফল নিশ্চিত হওয়া গেছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..